ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নির্বাচনী ঐক্যের স্বার্থে ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতার আহ্বান খেলাফত মজলিসের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোটের সংহতি বজায় রাখতে ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতার ওপর গুরুত্বারোপ করেছে খেলাফত মজলিস। দলটির নেতারা মনে করেন, জাতীয় প্রত্যাশা পূরণ এবং রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে এই জোটের ঐক্য অটুট রাখা অপরিহার্য।

বুধবার রাজধানীর শাহজাহানপুরের একটি মিলনায়তনে আয়োজিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরার জরুরি অধিবেশনে জোটের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। অধিবেশনে নেতারা বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় থাকা শক্তিগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য বজায় রাখা সময়ের দাবি। ১১ দলীয় জোটের ঐক্যকে সুসংহত করতে প্রতিটি দলের অবদান ও সাংগঠনিক শক্তির মূল্যায়ন করে আসন বণ্টনের ক্ষেত্রে যৌক্তিক ও ইনসাফপূর্ণ সমাধান নিশ্চিত করতে হবে।

অধিবেশনে সংগঠনের নেতারা আরও উল্লেখ করেন, দেশে ইসলামী শক্তিগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা খেলাফত মজলিসের অন্যতম প্রধান রাজনৈতিক লক্ষ্য। বিশেষ করে, প্রতিটি নির্বাচনি আসনে ইসলামী দলগুলোর পক্ষ থেকে একক প্রার্থী দেওয়ার যে ‘ওয়ান বক্স পলিসি’ বা নির্বাচনি সমঝোতার ধারণা, তা দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরই প্রথম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করেছিলেন।

দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে নেতারা বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সব পক্ষকে নিয়ে প্রথম ঐক্যবদ্ধ মঞ্চ তৈরির উদ্যোগ নিয়েছিল খেলাফত মজলিস। গত বছরের ২৮ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে ঐক্যের ডাক দেওয়া হয়েছিল, তা আজও প্রাসঙ্গিক। সেই ধারাবাহিকতায় আগামী নির্বাচনেও সব দেশপ্রেমিক ও ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ থেকে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয় অধিবেশন থেকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলা: প্রাণ হারাল ৮ শিশুসহ ১০ জন

নির্বাচনী ঐক্যের স্বার্থে ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতার আহ্বান খেলাফত মজলিসের

আপডেট সময় : ১০:১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬