সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী। বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে আব্দুল্লাহিল আমান আযমী বিএনপি কার্যালয়ে রক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন। তিনি প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বইতে স্বাক্ষর শেষে আব্দুল্লাহিল আমান আযমী তার নিজের লেখা একটি বই তারেক রহমানের হাতে উপহার হিসেবে তুলে দেন। এ সময় তারেক রহমান তার এই সৌজন্যমূলক সফরের জন্য ধন্যবাদ জানান এবং শোক প্রকাশ করতে আসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত সময় আলাপচারিতা হয় বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 
























