ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

মিরসরাইয়ে ডাকাতের কবলে সাবেক ম্যাজিস্ট্রেটসহ ৫ জন, কুপিয়ে জখম

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাত দলের বর্বরোচিত হামলায় সাবেক এক ম্যাজিস্ট্রেটসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নয়দুয়ারি এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, সিএমএম (চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) আদালতের সাবেক ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী তাঁর আত্মীয়স্বজনসহ মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নের কাজিরতালুক গ্রামে একটি জানাজায় অংশ নিতে গিয়েছিলেন। দাফন শেষে রাতে নিজস্ব প্রাইভেটকার যোগে সীতাকুণ্ডের বারআউলিয়া এলাকায় ফিরছিলেন তারা। গাড়িটি রেজাউল করিম নিজেই চালাচ্ছিলেন। পথিমধ্যে নয়দুয়ারি এলাকায় পৌঁছালে মহাসড়কে লোহার অ্যাঙ্গেল ফেলে গাড়ির গতি রোধ করে একদল ডাকাত।

গাড়ি থামামাত্রই ডাকাত দল সশস্ত্র অবস্থায় হামলা চালায়। তারা গাড়িতে থাকা রেজাউল করিম চৌধুরী, নজরুল করিম, নুরুল করিম ও জাবেদ কাউসারসহ পাঁচজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, নগদ টাকা ও প্রয়োজনীয় নথিপত্র ছিনিয়ে নেয় হামলাকারীরা। মালামাল লুটের পরও ডাকাতরা তাদের ওপর নৃশংসতা চালায় বলে অভিযোগ করেছেন স্বজনরা।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে জাবেদ কাউসারের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

এদিকে মহাসড়কে এমন ভয়াবহ হামলার ঘটনা ঘটলেও এ বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন। তিনি জানান, পুলিশের বিশেষ টিম রাত ২টা পর্যন্ত মহাসড়কে টহল ডিউটিতে নিয়োজিত ছিল, তবে এ ধরনের কোনো ঘটনার খবর তারা পাননি। মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলেও তিনি দাবি করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে ডাকাতের কবলে সাবেক ম্যাজিস্ট্রেটসহ ৫ জন, কুপিয়ে জখম

আপডেট সময় : ০৯:৩০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬