ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

শহীদ হাদির আদর্শে বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান

শহীদ শরীফ ওসমান হাদি কেবল বাংলাদেশের নয়, বরং বিশ্বজুড়ে তরুণ প্রজন্মের জন্য এক অনুকরণীয় আদর্শের নাম। তাঁর প্রদর্শিত পথ অনুসরণ করেই দেশে বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে হবে। বাগেরহাটের রামপালে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

বুধবার বিকেলে রামপাল উপজেলার ফয়লাহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ‘ব্রাদারহুড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ আয়োজিত শহীদ শরীফ ওসমান হাদি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বাগেরহাট জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট মাওলানা শেখ আবদুল ওয়াদুদ এ আহ্বান জানান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন আপসহীন। নিজের জীবন উৎসর্গ করার মাধ্যমে তিনি এ দেশের মানুষের জন্য ইনসাফপূর্ণ সমাজ গঠনের এক অবিনশ্বর অনুপ্রেরণা রেখে গেছেন। বর্তমান প্রেক্ষাপটে তাঁর সেই আদর্শ ও ত্যাগের চেতনা তরুণ সমাজের মাঝে ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি। জাতি তাঁর এই মহান আত্মত্যাগকে চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

বক্তব্য শেষে অ্যাডভোকেট শেখ আবদুল ওয়াদুদ সরাসরি ব্যাটিং ও বোলিংয়ের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। সুস্থ ধারার ক্রীড়া চর্চা যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রামপাল উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জিহাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর সরদার কোহিনুর রহমান এবং বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আহমেদ আব্দুল্লাহ। এছাড়া অনুষ্ঠানে উপজেলা জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুব বিভাগের দায়িত্বশীল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরাকে তেলবাহী ট্যাঙ্কারে হামলা

শহীদ হাদির আদর্শে বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান

আপডেট সময় : ০৯:২৫:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬