ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

অর্থ আত্মসাতের অভিযোগে ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

অর্থ আত্মসাতের অভিযোগে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ শুনানি শেষে এই আদেশ দেন। এদিন গ্রেপ্তারের পর আসামি নজরুলকে আদালতে হাজির করা হয়। এরপর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. মশিউর রহমান তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

এ সময় আসামির পক্ষে আইনজীবী শাহিনুর ইসলাম ও বাবুল মিয়া রিমান্ড বাতিল চেয়ে আবেদন জানান। অন্যদিকে, দুদকের প্রসিকিউটর মোহাম্মদ তরিকুল ইসলাম রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত রিমান্ডের আদেশ দেন। এর আগে গত ৩১ জুলাই দুদকের উপপরিচালক সৈয়দ আতাউল কবির বাদী হয়ে নজরুল ইসলামসহ মোট ২৪ জনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে যে, আসামিরা পরস্পর যোগসাজশ করে রাজধানীর তোপখানা রোডের একটি জমি ও স্থাপনা নিয়ম ভেঙে ২০৭ কোটি ৩৬ লাখ টাকায় কেনাবেচা করেছেন। অনুসন্ধানে দুদক জানতে পারে, এই লেনদেনের মাধ্যমে সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পরিচালক এম এ খালেক এবং তাদের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কম্পানির ৪৫ কোটি টাকা আত্মসাৎ করে নিজেদের বা অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে বিভিন্ন ব্যাংকে সরিয়ে ফেলেছেন।

মামলায় আরও উল্লেখ করা হয়েছে, এভাবে অপরাধের মাধ্যমে পাওয়া অর্থের উৎস, অবস্থান ও প্রকৃতি গোপন করে অর্থ পাচার প্রতিরোধ আইন, দুর্নীতি দমন কমিশন আইন এবং দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করা হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

অর্থ আত্মসাতের অভিযোগে ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট সময় : ০৫:৪৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫