ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

মিয়ানমারে যুদ্ধ তীব্র হওয়ার আশঙ্কা, সীমান্তে নিরাপত্তা জোরদারের আহ্বান

প্রতিবেশী দেশ মিয়ানমারে চলমান বহুমুখী সংঘাতের তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব এ এস এম সুজা উদ্দিন। তিনি মনে করেন, এই পরিস্থিতিতে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।

এক সংক্ষিপ্ত নিবন্ধে সুজা উদ্দিন বলেন, সরকারের উচিত সকল রাজনৈতিক পক্ষকে সঙ্গে নিয়ে জরুরি একটি বৈঠক আহ্বান করা। তিনি উল্লেখ করেন, বান্দরবানের ঘুমধুম এবং উখিয়া-টেকনাফ অঞ্চলে সরকার, প্রশাসন এবং স্থানীয় প্রতিনিধিদের সমন্বয়ে একটি শক্তিশালী যৌথ বাহিনী গঠন করে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

রোহিঙ্গা সংকটকে সামনে রেখে তিনি সতর্ক করেন যে, কোনোভাবেই যেন নিরীহ বাংলাদেশিরা এর শিকার না হয়। একই সঙ্গে তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলোর কথাও স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, দেশের অভ্যন্তরেও নির্বাচন, ফ্যাসিবাদী প্রবণতা এবং আন্তর্জাতিক চাপসহ একাধিক বহুমুখী চ্যালেঞ্জ বিদ্যমান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরাকে তেলবাহী ট্যাঙ্কারে হামলা

মিয়ানমারে যুদ্ধ তীব্র হওয়ার আশঙ্কা, সীমান্তে নিরাপত্তা জোরদারের আহ্বান

আপডেট সময় : ১২:২৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬