ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

নারী-শিশুসহ ১৭ বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুশ-ইন

মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৭ জন বাংলাদেশি নাগরিককে পুশ-ইন (জোরপূর্বক প্রবেশ করানো) করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। জেলার গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত দিয়ে এই ঘটনা ঘটে। বুধবার ভোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে।

বিজিবি ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত পিলার ২১৯/২৯-আর সংলগ্ন এলাকা দিয়ে ওই ১৭ জন বাংলাদেশে প্রবেশ করেন। পরে সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে শিবনগর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে। এদের সকলের বাড়ি খুলনা ও যশোর জেলায়।

বিজিবি অধিনায়ক আরও জানান, আটককৃতরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। পরে তারা ভারতের আগ্রা কারাগারে প্রায় ৩ বছর সাজা ভোগ করেন। সম্প্রতি তাদের সাজার মেয়াদ শেষ হলে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। মুক্তিপ্রাপ্তদের ভারতীয় পুলিশ বিএসএফের হাতে হস্তান্তর করে। এরপর বিএসএফের ১২ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে পুশ-ইন করে।

বুধবার সকালে আটককৃতদের গোমস্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরাকে তেলবাহী ট্যাঙ্কারে হামলা

নারী-শিশুসহ ১৭ বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুশ-ইন

আপডেট সময় : ১২:২৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬