ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

কালিয়াকৈরে মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকার আল-আবরার ইন্টারন্যাশনাল হিফয মাদ্রাসার টয়লেট থেকে বুধবার সন্ধ্যায় হাবিবুল্লাহ (১২) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশ মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

নিহত হাবিবুল্লাহ কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল হামিদের ছেলে।

মাদ্রাসা ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর বাইপাস বাস-স্ট্যান্ড সংলগ্ন সাহেব বাজার এলাকার মাহিম-মাইশা টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত আল-আবরার ইন্টারন্যাশনাল হিফয মাদ্রাসা। বুধবার বিকেলে হাবিবুল্লাহ মাদ্রাসার টয়লেটে প্রবেশ করে। প্রায় দেড় ঘণ্টা পেরিয়ে গেলেও সে টয়লেট থেকে বের না হওয়ায় অন্যান্য শিক্ষার্থীরা তাকে ডাকাডাকি শুরু করে। কোনো সাড়া না পেয়ে শিক্ষার্থীরা মাদ্রাসার শিক্ষকদের বিষয়টি জানায়। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ টয়লেটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে হাবিবুল্লাহকে টয়লেটের রেলিংয়ের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেখতে পায়।

খবর পেয়ে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ওই মাদ্রাসার টয়লেট থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরাকে তেলবাহী ট্যাঙ্কারে হামলা

কালিয়াকৈরে মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

আপডেট সময় : ১২:০২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬