ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

ডায়াপার ফেলা নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা নারী হত্যায় ভারতে পালানোর সময় ৩ জন গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কুমিল্লার বুড়িচংয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অন্তঃসত্ত্বা ফাহিমা আক্তার আখি হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতের সীমান্ত দিয়ে পালানোর চেষ্টার সময় কসবা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। বুড়িচং থানা পুলিশ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন মামলার প্রধান আসামি মো. সাইদুর রহমান (২৪), দ্বিতীয় আসামি শাফিউল জান্নাত ওরফে সিয়াম (১৯) এবং চতুর্থ আসামি শাহারিয়ার নাজিম জয় (১৯)। এদের মধ্যে সাইদুর রহমান ও সিয়াম বুড়িচং উপজেলার জগতপুর (নাগরবাড়ি) গ্রামের বাসিন্দা। অন্যদিকে, শাহারিয়ার নাজিম জয় কুমিল্লা কোতোয়ালী থানার বাঁশমঙ্গল গ্রামের বাসিন্দা।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান জানান, গোপন সূত্রে খবর আসে যে আসামিরা ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই তথ্যের ভিত্তিতে তিনি নিজে এবং থানার একাধিক পুলিশ সদস্য দ্রুত অভিযান পরিচালনা করেন। সীমান্ত এলাকায় পৌঁছানোর পর বিশেষ পরিস্থিতির কারণে তারা বিজিবির সহায়তা নেন। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর সহযোগিতায় ভারতে প্রবেশের ঠিক আগ মুহূর্তে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে মামলার এজাহারে উল্লেখিত এক, দুই ও চার নম্বর আসামি রয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে তাদের নিয়ে থানার উদ্দেশ্যে রওনা হন তিনি।

উল্লেখ্য, গত রবিবার (১১ জানুয়ারি) দুপুরে বুড়িচং পৌরসভার জগতপুর (নাগরবাড়ি) গ্রামে ময়লা ফেলা নিয়ে সামান্য বিরোধের জের ধরে ফাহিমা আক্তার আখিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছিলেন।

বুড়িচং থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরাকে তেলবাহী ট্যাঙ্কারে হামলা

ডায়াপার ফেলা নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা নারী হত্যায় ভারতে পালানোর সময় ৩ জন গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৫৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬