ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

গণঅধিকারের ১৮ নেতার জামায়াতে যোগদান: ‘ধানের শীষের হাল ধরায়’ ক্ষোভ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

দিনাজপুরের কাহারোল উপজেলায় গণঅধিকার পরিষদের ১৮ জন নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। গত মঙ্গলবার রাতে উপজেলার ১নং ডাবোর ইউনিয়নের জয়নন্দ বাজারে অবস্থিত ইউনিয়ন জামায়াত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের এই অন্তর্ভুক্তিকরণ সম্পন্ন হয়। যোগদানকারী নেতারা গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে তৃণমূলের আকাঙ্ক্ষা উপেক্ষা করে ‘ধানের শীষের হাল ধরার’ অভিযোগ তুলেছেন।

এই যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের সংসদ সদস্য প্রার্থী মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ রবিউল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা তরিকুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা সহসভাপতি জাকিরুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হামিদুর রহমান এবং বীরগঞ্জ উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ও মিডিয়া বিভাগের সভাপতি আমিনুল ইসলাম। এছাড়াও বীরগঞ্জ ও কাহারোল উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

যোগদানকারী নেতা ও গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সাবেক সহ-সভাপতি সেলিম রেজা জানান, গণঅধিকার পরিষদ মানুষের আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হয়ে ‘ধানের শীষের হাল ধরেছে’, যা তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তার ভাষ্যমতে, কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূলের পালস না বুঝে নিজেদের আখের গোছাতে ব্যস্ত, যা সংগঠনের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। এই মতপার্থক্যের জের ধরেই তারা জামায়াতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।

জামায়াতে যোগদানকারী ১৮ জন নেতা-কর্মীর মধ্যে উল্লেখযোগ্য হলেন গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সাবেক সহ-সভাপতি সেলিম রেজা, ডাবোর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুরশেদ আলী, সভাপতি জয়দেব রায়, ক্রীড়া বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ, প্রচার সম্পাদক সোহেল রানা, সহ-সভাপতি মনিরুল ইসলাম এবং ধর্ম বিষয়ক সম্পাদক ফারুক হোসেন। এছাড়াও ইউনিয়ন শাখার কার্যকরী সদস্য মো. নুর ইসলাম, মো. দেলোয়ার হোসেন, মো. ওসমান আলী, মো. আসাদুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, মো. জসীমউদ্দিন, মো. আলম মেম্বার, মো. শাহিন আলী ও মো. রহমত আলী জামায়াতে যোগদান করেছেন।

যোগদানকালে তারা জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণ করেন। এরপর জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা ও মাল্যদানের মাধ্যমে তাদের বরণ করে নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরাকে তেলবাহী ট্যাঙ্কারে হামলা

গণঅধিকারের ১৮ নেতার জামায়াতে যোগদান: ‘ধানের শীষের হাল ধরায়’ ক্ষোভ

আপডেট সময় : ১১:৩৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬