ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

‘আমি রোহিঙ্গা নই, তারেক রহমান আমাকে পাঠিয়েছেন’: জুনায়েদ আল হাবিবের রোহিঙ্গা অপপ্রচার খণ্ডন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১২:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি-জমিয়ত জোটের মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব তার বিরুদ্ধে ওঠা ‘রোহিঙ্গা’ অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন, তিনি রোহিঙ্গা নন এবং তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই জনগণের কাছে পাঠিয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজার শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। মাওলানা জুনায়েদ আল হাবিব অভিযোগ করেন, যারা তাকে চেনে না, এমন কিছু মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে রোহিঙ্গা হিসেবে প্রচার চালাচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, ‘আমাকে বিদেশি বা মুসাফির মনে করবেন না। আমি মুনাফিক নই, আমি রোহিঙ্গাও নই।’

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এই দোয়া মাহফিলে জুনায়েদ আল হাবিব বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম জিয়া আজীবন সংগ্রাম করেছেন। তার আত্মত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে দেখতে হলে এখন থেকেই কঠোর পরিশ্রমের মাধ্যমে মাঠে নামার আহ্বান জানান তিনি। প্রতিপক্ষকে কোনোভাবেই হালকাভাবে না নেওয়ার বিষয়েও সতর্ক করেন এই প্রার্থী।

আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, ঐক্যবদ্ধভাবে নির্বাচন মোকাবিলা করা ছাড়া কোনো বিকল্প নেই। যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি, তাহলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। জোট-সমর্থিত প্রার্থী হিসেবে তিনি তার ‘খেজুর গাছ’ প্রতীকের প্রতি সমর্থন চেয়ে বলেন, ‘সরাইলে খেজুর গাছ মার্কাই ধানের শীষের প্রতীক হিসেবে বিবেচিত হবে।’

কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিকের সঞ্চালনায় এবং ফারুক সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, জেলা বিএনপির সদস্য মো. আনোয়ার হোসেন মাস্টার, সাবেক ছাত্রনেতা আহসান উদ্দিন খান শিপন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরাকে তেলবাহী ট্যাঙ্কারে হামলা

‘আমি রোহিঙ্গা নই, তারেক রহমান আমাকে পাঠিয়েছেন’: জুনায়েদ আল হাবিবের রোহিঙ্গা অপপ্রচার খণ্ডন

আপডেট সময় : ১১:১২:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬