ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

চার দেশের প্রেস উইং কর্মকর্তা প্রত্যাহার: অবিলম্বে দেশে ফেরার নির্দেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং জাপান—এই চার দেশে বাংলাদেশ মিশনে প্রেস উইংয়ে কর্মরত চারজন প্রথম ও দ্বিতীয় সচিবকে অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে দেশে ফেরার নির্দেশ দিয়েছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই আদেশ কার্যকর করার কথা জানানো হয়েছে। প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন—কুয়ালালামপুরের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ, দুবাইয়ের প্রথম সচিব (প্রেস) আরিফুর রহমান, রিয়াদের দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান এবং টোকিওর দ্বিতীয় সচিব (প্রেস) ইমরানুল হাসান।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এর আগে ২০২৫ সালের মার্চ মাসে এই কর্মকর্তাদের প্রত্যাহারের প্রাথমিক আদেশ জারি করা হয়েছিল। তবে পরবর্তীতে এপ্রিলের একটি প্রজ্ঞাপনে জানানো হয় যে, নতুন কর্মকর্তা নিয়োগ না হওয়া পর্যন্ত তারা নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালন করতে পারবেন। বর্তমানে সংশ্লিষ্ট মিশনগুলোতে নতুন কর্মকর্তাদের নিয়োগ সম্পন্ন হয়েছে এবং তাদের অনুকূলে প্রয়োজনীয় আর্থিক ও সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে। এই প্রেক্ষাপটে পূর্বের চার কর্মকর্তাকে দ্রুততম সময়ের মধ্যে কর্মস্থল ত্যাগ করে ঢাকায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

যাত্রাবাড়ীতে চলন্ত গাড়িতে ছিনতাই: দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার

চার দেশের প্রেস উইং কর্মকর্তা প্রত্যাহার: অবিলম্বে দেশে ফেরার নির্দেশ

আপডেট সময় : ০৪:০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬