ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

জাতীয় পার্টির প্রার্থিতা বাতিলের দাবিতে ইসি অভিমুখে জুলাই ঐক্যের পদযাত্রা, পথে পুলিশের বাধা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোট ও এনডিএফ জোটের প্রার্থীদের প্রার্থিতা বাতিলের দাবিতে নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে আয়োজিত ‘জুলাই ঐক্যের’ পদযাত্রা কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।

চব্বিশের গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে গঠিত ‘জুলাই ঐক্য’ পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ১টার দিকে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা শুরু করে। মিছিলটি ইসলামিক ফাউন্ডেশনের সামনে পৌঁছালে পুলিশ সদস্যরা তাতে বাধা প্রদান করেন। এসময় আন্দোলনকারীরা জাতীয় পার্টির প্রার্থিতা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের হাতে দাবি সংবলিত নানা ধরনের প্ল্যাকার্ড দেখা যায়।

পুলিশি বাধার মুখে মিছিলটি ইসলামিক ফাউন্ডেশনের সামনেই অবস্থান নেয়। পরে সংগঠনের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের ভেতরে প্রবেশ করে স্মারকলিপি প্রদান করেন। প্রতিনিধি দলটি ভেতরে অবস্থানকালে অন্যান্য সদস্যরা বাইরে অবস্থান নিয়ে তাদের কর্মসূচি চালিয়ে যান।

আন্দোলনকারী নেতৃবৃন্দ জানান, জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের প্রার্থীদের আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার দাবিতে তারা এই ‘মার্চ টু ইসি’ কর্মসূচি পালন করছেন। এরই ধারাবাহিকতায় আগামীকাল ১৪ জানুয়ারি দেশের সকল বিভাগীয় শহরে নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে জুলাই ঐক্যের এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর আগারগাঁও ও নির্বাচন কমিশন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সেখানে পুলিশ, র‍্যাব, আনসার ও কোস্টগার্ডসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিকিৎসক ও জনবল সংকটে ধুঁকছে যশোরের চৌগাছা উপজেলা হাসপাতাল

জাতীয় পার্টির প্রার্থিতা বাতিলের দাবিতে ইসি অভিমুখে জুলাই ঐক্যের পদযাত্রা, পথে পুলিশের বাধা

আপডেট সময় : ০২:১৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬