‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনে যোগ দিয়েছেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এই সম্মেলন শুরু হয়।
এই আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ থেকে আগত মোট ৩০ জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশগ্রহণ করছেন। এছাড়াও বিশ্বব্যাংকের প্রতিনিধিরাও এতে যোগ দিয়েছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এই সম্মেলনের আয়োজন করেছে।
বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। উচ্চশিক্ষার সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























