ঢাকা ০৪:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

মানি চেঞ্জারদের লাইসেন্স নবায়ন ফি দ্বিগুণ, কার্যকর ২০২৬ থেকে

দেশের কার্যরত মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স নবায়ন ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে প্রতিটি মানি চেঞ্জারকে লাইসেন্স নবায়নের জন্য পূর্বের ৫ হাজার টাকার পরিবর্তে ১০ হাজার টাকা পরিশোধ করতে হবে। কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে, যা ২০২৬ সালের ১৫ জানুয়ারি থেকে কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংক কর্তৃক সোমবার জারি করা ওই সার্কুলারে বলা হয়েছে, দেশের মুদ্রা বাজারে শৃঙ্খলা ও সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই ফি কাঠামো কার্যকর হওয়ার পর লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বর্ধিত ফি জমা দিতে হবে। তবে লাইসেন্স নবায়ন সংক্রান্ত অন্যান্য সকল নির্দেশনা পূর্বের মতোই বলবৎ থাকবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট সকল পক্ষকে এই নতুন নির্দেশনা সম্পর্কে মানি চেঞ্জার ও গ্রাহকদের অবহিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।

খাত সংশ্লিষ্টরা বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, লাইসেন্স নবায়ন ফি বৃদ্ধি নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে তাদের কার্যক্রমের ইতিবাচক মূল্যায়নের ইঙ্গিত দেয়। এতে বোঝা যায়, দেশের মুদ্রা বাজার স্থিতিশীল রাখতে মানি চেঞ্জারদের ভূমিকা নিয়ে বাংলাদেশ ব্যাংক সন্তুষ্ট এবং তাদের কার্যক্রমকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইরানকে দমানোর সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করছে যুক্তরাষ্ট্র’

মানি চেঞ্জারদের লাইসেন্স নবায়ন ফি দ্বিগুণ, কার্যকর ২০২৬ থেকে

আপডেট সময় : ১০:১৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬