জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুনকে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত ২০১৫)-এর ধারা ২৪ (১) (ঘ) এবং মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯–এর বিধি ২২ অনুযায়ী তাকে এই গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদমর্যাদায় সার্বক্ষণিক কর্মকর্তা হিসেবে তিনি তার যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে বিএফআইইউর প্রধান কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। এই নিয়োগের শর্ত হিসেবে তাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে তার বিদ্যমান কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























