ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সন্তানদের সাফল্যে স্বীকৃতি, ৩৩ জননীকে ‘রত্নগর্ভা মা’ সম্মাননা

জ্ঞানালোক বিদ্যাপীঠের ব্যতিক্রমী উদ্যোগে সন্তানদের মেধা বিকাশ ও সার্বিক সাফল্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৩৩ জন মাকে ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। গত শনিবার (১০ জানুয়ারি) সকালে প্রতিষ্ঠানের অডিটরিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

শিক্ষার্থীদের বাৎসরিক ফলাফল, সহশিক্ষা কার্যক্রমের সক্রিয় অংশগ্রহণ এবং সার্বিক সফলতার ওপর ভিত্তি করে এই বিশেষ অ্যাওয়ার্ডের জন্য মায়েদের মনোনীত করা হয়।

‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে জ্ঞানালোক বিদ্যাপীঠের প্রধান নির্বাহী কর্মকর্তা, জনাব আরমান হোসাইন বলেন, “আমরা যখন পাহাড়চূড়ায় উঠি, তখন আর ওপরে ওঠার কিছু থাকে না। তখন সেই শীর্ষ চূড়া ধরে রাখাই আসল চ্যালেঞ্জ। আমাদের সন্তানদের বেলায়ও একই নিয়ম প্রযোজ্য। তাদের অর্জিত শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।”

তিনি আরও বলেন, “লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম এবং নৈতিক মূল্যবোধ ও আমল-আখলাকের প্রতি সমান গুরুত্ব দিতে হবে। সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে মায়ের অবদান সীমাহীন। খুদে শিক্ষার্থীরাই একদিন এই জাতির পথপ্রদর্শক হবে, পৃথিবীর অমূল্য সম্পদ হিসেবে গড়ে উঠবে।” জনাব হোসাইন ইমাম শাফেয়ী, আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী, ইমাম গাজ্জালী-সহ অসংখ্য সফল ব্যক্তিত্বের উদাহরণ টেনে বলেন, “এঁদের সাফল্যের পেছনে তাঁদের মায়েদের অপরিসীম ত্যাগ, সীমাহীন কষ্ট এবং দিনের পর দিন সন্তানকে মানুষ করার আপ্রাণ প্রয়াস ছিল। মায়েদের এই অবদানের কারণেই তাঁরা ইতিহাসে অমর হয়ে আছেন।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ আগস্ট রাজধানীতে সমাবেশ থেকে নতুন কর্মসূচির ঘোষণা দেবে ১১ দলীয় ঐক্য

সন্তানদের সাফল্যে স্বীকৃতি, ৩৩ জননীকে ‘রত্নগর্ভা মা’ সম্মাননা

আপডেট সময় : ০৬:০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬