ঢাকা ০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ক্যাশলেস সমাজ গঠনে নতুন পদক্ষেপ: শীর্ষস্থানীয় জনকল্যাণ ব্যাংকের মোবাইল আর্থিক সেবার নবযাত্রা

দেশের শীর্ষস্থানীয় জনকল্যাণ ব্যাংক তার জনপ্রিয় মোবাইল আর্থিক সেবা ‘সহজ-পে’ রিব্র্যান্ডিংয়ের মাধ্যমে নতুন রূপে এর কার্যক্রম শুরু করেছে। রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর প্রধান অতিথি হিসেবে এই নবযাত্রার শুভ উদ্বোধন করেন।

জনকল্যাণ ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খাঁন। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনকল্যাণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, বিভিন্ন কমিটির চেয়ারম্যান, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী এবং জোনপ্রধান ও শাখা ব্যবস্থাপকগণ এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, জনকল্যাণ ব্যাংকের তিন কোটিরও অধিক গ্রাহক নিয়ে একটি শক্তিশালী ভিত্তি রয়েছে। এর বিশাল নেটওয়ার্ক – চার শতাধিক শাখা, ২৭০টির বেশি উপশাখা এবং প্রায় ২৮০০ এজেন্ট আউটলেট – ‘সহজ-পে’কে দ্রুত এগিয়ে নিতে সহায়ক হবে। তিনি রেমিট্যান্স প্রবাহে ‘সহজ-পে’র গুরুত্ব তুলে ধরে বলেন, একটি ক্যাশলেস সমাজ গঠনে এই সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গভর্নর আরও বলেন, ‘সহজ-পে’কে শক্তিশালী করতে হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং গ্রাহকদের আস্থা অর্জন অপরিহার্য। গ্রাহকদের প্রণোদনা ও ক্যাশব্যাক দিয়ে উৎসাহিত করার পাশাপাশি রিটেইল মার্কেট ও ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে কিউআর কোডের মাধ্যমে লেনদেনকে জনপ্রিয় করার আহ্বান জানান তিনি। ডিজিটাল লেনদেন বৃদ্ধি পেলে দেশে দুর্নীতি হ্রাস পাবে, রাজস্ব আয় বৃদ্ধি পাবে এবং অর্থনীতিতে স্বচ্ছতা আসবে। তিনি মোবাইল আর্থিক সেবার বাজারকে এককেন্দ্রিক না রেখে আরও প্রসারিত করার প্রত্যাশা ব্যক্ত করেন, যা দেশের অর্থনীতি ও গ্রাহকদের জন্য সুবিধাজনক হবে। গভর্নর ‘সহজ-পে’র এই পুনর্যাত্রার সাফল্য কামনা করেন।

সভাপতির বক্তব্যে জনকল্যাণ ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান বলেন, তিন কোটিরও বেশি গ্রাহক নিয়ে ‘সহজ-পে’ মোবাইল আর্থিক সেবার বাজারে একটি দৃষ্টান্ত স্থাপন করবে। তিনি সকলকে ‘সহজ-পে’র মাধ্যমে লেনদেনে উৎসাহিত করার আহ্বান জানান এবং গভর্নর মহোদয়কে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

‘সহজ-পে’র সুবিধাসমূহ:
প্রযুক্তি ও আধুনিক ব্যাংকিংয়ের সমন্বয়ে ‘সহজ-পে’ সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনকে আরও নিরাপদ, দ্রুত এবং সহজ করেছে। এই সেবার মাধ্যমে ‘সহজ-পে’ থেকে ‘সহজ-পে’তে টাকা পাঠাতে কোনো ফি প্রয়োজন হয় না। এছাড়া, ক্যাশআউটের ক্ষেত্রে প্রতি হাজারে মাত্র ১৩.৯০ টাকা এবং জনকল্যাণ ব্যাংকের যেকোনো শাখা, উপ-শাখা ও এটিএম থেকে উত্তোলনে হাজারে মাত্র ৭ টাকা চার্জ প্রযোজ্য। বিদেশ থেকে রেমিট্যান্সের অর্থ সরাসরি ‘সহজ-পে’ অ্যাকাউন্টে জমা হয় এবং রেমিট্যান্সের ক্যাশ আউট চার্জও হাজারে ৭ টাকা। যেকোনো ভিসা/মাস্টারকার্ড থেকে হাজারে মাত্র ৫ টাকা খরচে অ্যাড মানি করা যায়। বিদ্যুৎ, গ্যাস, পানির বিল পরিশোধসহ বিভিন্ন ইউটিলিটি বিল এবং মেট্রোরেলের র‌্যাপিড পাসের রিফিলও ‘সহজ-পে’র মাধ্যমে সম্ভব। এটি সমাজসেবা অধিদপ্তরের বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা উপবৃত্তি ও বিধবা ভাতাসহ বিভিন্ন সরকারি ভাতা গ্রহণের একটি সহজ মাধ্যম। অনেক প্রতিষ্ঠান তাদের কর্মকর্তা-কর্মচারীদের বেতন সরাসরি ‘সহজ-পে’র মাধ্যমে পরিশোধ করছে। গ্রাহকরা দেশজুড়ে বিস্তৃত ‘সহজ-পে’ এজেন্ট পয়েন্ট, জনকল্যাণ ব্যাংকের সকল শাখা, উপ-শাখা, এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং নিজস্ব এটিএম ও সিআরএম বুথ থেকে দিন-রাত ২৪ ঘণ্টা টাকা জমা ও উত্তোলন করতে পারছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশেষ সংকেতে ট্রাম্পকে হত্যার হুমকি: সাবেক এফবিআই পরিচালক জেমস কোমির আত্মসমর্পণ

ক্যাশলেস সমাজ গঠনে নতুন পদক্ষেপ: শীর্ষস্থানীয় জনকল্যাণ ব্যাংকের মোবাইল আর্থিক সেবার নবযাত্রা

আপডেট সময় : ০৫:২৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬