ঢাকা ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

দুর্গাপূজার ৯ দিনের ছুটি শেষে রোববার খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৩৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা নয় দিনের ছুটি শেষে আগামীকাল রোববার (৫ অক্টোবর) থেকে খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। শনিবার (৪ অক্টোবর) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

তিনি জানান, যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তাহলে আগামীকাল ৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে।

এদিকে দীর্ঘ এক বিরতির পর আবারও প্রাণ ফিরে পেয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীরা ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন তাদের হলে, মেসে, চেনা প্রাঙ্গণে। ক্যাম্পাসজুড়ে দেখা যাচ্ছে পরিচিত মুখ, প্রিয় সহপাঠীদের হাসি-আনন্দে মিলনমেলা। 

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি এবং সাপ্তাহিক বন্ধ মিলিয়ে মোট নয় দিনের বন্ধ ছিলো বিশ্ববিদ্যালয়। 

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

আইফোনের মেইল অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তার বড় আপডেট, কাজের গতি বাড়বে বহুগুণ

দুর্গাপূজার ৯ দিনের ছুটি শেষে রোববার খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

আপডেট সময় : ১২:৩৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫