ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

রাজধানীতে ‘যশোর সাংবাদিক ফোরাম’ গঠিত: মাহমুদ সোহেল আহবায়ক ও সাদি সদস্য সচিব

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৫৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

রাজধানীতে কর্মরত যশোর জেলার সাংবাদিকদের নিয়ে নতুন পেশাজীবী সংগঠন ‘যশোর সাংবাদিক ফোরাম, ঢাকা’ আত্মপ্রকাশ করেছে। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৩৭ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

নতুন এই কমিটিতে জিটিভির বিশেষ প্রতিনিধি মাহমুদ সোহেলকে আহবায়ক এবং সময় টিভির যুগ্ম বার্তা সম্পাদক নাজিম উদ দৌলা সাদিকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। এছাড়া সময় টিভির রিপোর্টার হাসান ওয়ালীকে করা হয়েছে সংগঠনের মুখ্য সংগঠক।

দৈনিক ভোরের ডাকের সম্পাদক কে এম বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন বাংলানিউজের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিটি এডিটর ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালিন নোমানী এবং জ্যেষ্ঠ সাংবাদিক সিরাজুল ইসলাম।

কমিটির যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন খালেদ সাইফুল্লাহ (নয়া দিগন্ত), সৈয়দ আহসান কবীর (এনটিভি), তানভীর আহমেদ (বাংলানিউজ) ও লাবিন রহমান (আমার দেশ)। যুগ্ম সদস্য সচিব করা হয়েছে হাবিবুল ইসলাম হাবিব (স্টার নিউজ), আব্দুল আলীম (এশিয়া পোস্ট), মেহেদী হাসান খাজা (রুপালী বাংলাদেশ) ও নিশাত বিজয়কে (দেশকাল নিউজ)।

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বরকত উল্লাহ সুজন, রাজকুমার নন্দী, সুলতান মাহমুদ রিপন, সাইফ উদ দৌলা রুমি, আবদুস সামাদ আজাদ, সুরাইয়া নাজনিন, আব্দুল হামিদ, রকি আহমেদ, এফ এ শাহেদ, আজহারুল ইসলাম সুজন, হাসান মাহমুদ, এনামুল হোসাইন, মুতাসিম বিল্লাহ, রুবেল হাসান, কাজী আখতার, জয়নাল আবেদীন, সোহাগ শাহরিয়ার, এনামুল হোসেন, নূরে আলম সিদ্দিকী জুয়েল, রুমান হাসান তামিম, এসআই রাজ, ফয়সাল আহমেদ, এআর রাজ, তারিনা সুলতানা, পলিয়ার ওয়াহিদ ও তৌহিদুর রহমান রুহি।

যশোর জেলার উন্নয়ন, স্বার্থরক্ষা এবং সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধনে এই ফোরাম ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আলবানিজের পরিবারের মামলা: ফিলিস্তিন ইস্যুতে আইনি লড়াই

রাজধানীতে ‘যশোর সাংবাদিক ফোরাম’ গঠিত: মাহমুদ সোহেল আহবায়ক ও সাদি সদস্য সচিব

আপডেট সময় : ০৭:৫৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬