ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস: নওগাঁয় সিন্ডিকেটের ২ সদস্যসহ গ্রেপ্তার ৮

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় চক্রের দুই মূল সদস্য এবং ছয় পরীক্ষার্থীসহ মোট আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রশ্ন ফাঁসে ব্যবহৃত বিপুল সরঞ্জাম ও নগদ অর্থ।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে শহরের নীলসাগর হোটেল এবং পোরশা রেস্ট হাউজে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রশ্ন ফাঁস চক্রের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন, একটি মানিব্যাগ এবং নগদ ৩৭ হাজার ৯৪৮ টাকা জব্দ করা হয়। এসব সরঞ্জাম প্রশ্ন ফাঁস কার্যক্রমে ব্যবহৃত হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রশ্ন ফাঁস চক্রের মূল হোতা হিসেবে চিহ্নিত হয়েছেন পত্নীতলা উপজেলার শিবপুর গ্রামের মামুনুর রশিদ (৪১) এবং মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের আহসান হাবিব (৪০)।

আটককৃত ছয় পরীক্ষার্থী হলেন: নিয়ামতপুর উপজেলার বামইন গ্রামের মো. আবু সাইদ (৩১) ও চন্ডীপুর গ্রামের সারোয়ার হোসেন (৩১); মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের হাবিবুর রহমান (২৬) ও মালাহার গ্রামের ফারুক হোসেন (৩১); সাপাহার উপজেলার আতাউর রহমান (৩০) এবং পোরশা উপজেলার দিঘা গ্রামের রেহান জান্নাত (৩১)।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস: নওগাঁয় সিন্ডিকেটের ২ সদস্যসহ গ্রেপ্তার ৮

আপডেট সময় : ০৬:৫৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬