ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ইরানে বিক্ষোভ দমনে ইন্টারনেট ব্ল্যাকআউট, বাড়ছে উত্তেজনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:২৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

তীব্র অর্থনৈতিক সংকট এবং দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধিকে কেন্দ্র করে ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যেই দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অনলাইন নজরদারি সংস্থা নেটব্লকস এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, বিক্ষোভকারীদের যোগাযোগে বাধা দিতে এটি কর্তৃপক্ষের ডিজিটাল সেন্সরশিপের একটি ধারাবাহিক অংশ। এর ফলে সংকটময় মুহূর্তে জনগণের তথ্যের অবাধ প্রবাহ ও যোগাযোগের অধিকার মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে বলে সংস্থাটি উদ্বেগ প্রকাশ করেছে।

গত ডিসেম্বরের শেষ দিক থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং স্থানীয় মুদ্রার ব্যাপক অবমূল্যায়নের প্রতিবাদে ইরানের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন। স্থানীয় গণমাধ্যম ও সরকারি সূত্রের বরাতে জানা গেছে, এসব বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন।

দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় ইরানি কর্তৃপক্ষের শীর্ষস্থানীয়দের মধ্যে ভিন্ন ভিন্ন সুর দেখা যাচ্ছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিক্ষোভকারীদের প্রতি “সর্বোচ্চ সংযম” প্রদর্শনের আহ্বান জানালেও, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এর আগে বিক্ষোভকারীদের “কঠোর হাতে দমন” করার নির্দেশ দেন। একই সুরে দেশের প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা ‘অস্থিরতা সৃষ্টি করবে’ তাদের প্রতি কোনো ছাড় দেওয়া হবে না। তার মতে, এই বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো “ইসলামী প্রজাতন্ত্র ইরানের শত্রুদের সঙ্গে মিলে কাজ করছে।”

এদিকে, ইরানের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিক্ষোভ ঘিরে হতাহতের সংখ্যা আর না বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন। তার মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন, কর্তৃপক্ষকে অবশ্যই মতপ্রকাশ, সংগঠন ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমুন্নত রাখতে হবে এবং সব নাগরিককে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার ও নিজেদের ক্ষোভ প্রকাশের সুযোগ দিতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা: হাইকোর্টের আদেশ স্থগিত, ১৮ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হবে

ইরানে বিক্ষোভ দমনে ইন্টারনেট ব্ল্যাকআউট, বাড়ছে উত্তেজনা

আপডেট সময় : ০৩:২৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬