ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

নাইজেরিয়ায় খ্রিস্টান হত্যা বন্ধ না হলে ফের মার্কিন হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:১৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

নাইজেরিয়ায় খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হত্যাকাণ্ড বন্ধ না হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান চালাতে পারে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন, যা বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পত্রিকাটির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

সাক্ষাৎকারে ট্রাম্পকে সম্প্রতি বড়দিনে নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের চালানো সামরিক অভিযানের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ওই হামলাকে তিনি ‘এককালীন’ বলে ধরে রাখতে চান। তবে ভবিষ্যতে খ্রিস্টানদের বিরুদ্ধে সহিংসতা ও হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি ভিন্ন হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন। ট্রাম্প বলেন, “আমি চাই এটি একবারের হামলাই হোক। কিন্তু যদি তারা বারবার খ্রিস্টানদের হত্যা চালিয়ে যায়, তাহলে এটি বহুবারের হামলায় পরিণত হবে।”

এর আগে মার্কিন সেনাবাহিনী জানিয়েছিল, নাইজেরিয়া সরকারের অনুরোধে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট জঙ্গিদের লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছিল। নাইজেরিয়া সরকার তখন এটিকে একটি যৌথ অভিযান হিসেবে উল্লেখ করে এবং এর সঙ্গে কোনো নির্দিষ্ট ধর্মের সম্পর্ক নেই বলে দাবি করে। তাদের মতে, এটি ছিল সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি পদক্ষেপ।

সাক্ষাৎকারে ট্রাম্পের আফ্রিকা-বিষয়ক উপদেষ্টার একটি বক্তব্যের প্রসঙ্গও ওঠে, যেখানে তিনি বলেছিলেন যে নাইজেরিয়ায় আইএস ও বোকো হারাম জঙ্গিরা খ্রিস্টানদের তুলনায় বেশি মুসলমানকে হত্যা করেছে। এ বিষয়ে ট্রাম্প বলেন, তিনি মনে করেন নাইজেরিয়ায় মুসলমানেরাও নিহত হচ্ছে। তবে তার মতে, মূলত খ্রিস্টানরাই বেশি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

তবে নাইজেরিয়া সরকার জোর দিয়ে বলছে, খ্রিস্টানদের বিরুদ্ধে কোনো পদ্ধতিগত নিপীড়ন নেই। ট্রাম্পের পূর্ববর্তী হুমকির জবাবে দেশটি আরও জানায়, জঙ্গিবিরোধী লড়াইয়ে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত। কিন্তু খ্রিস্টানরা বিশেষ ঝুঁকিতে রয়েছে এমন ভাষা তারা প্রত্যাখ্যান করে। নাইজেরীয় কর্তৃপক্ষের মতে, জঙ্গিদের হামলায় মুসলমান ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ের মানুষই নিহত হয়েছে।

উল্লেখ্য, ২৩ কোটির বেশি জনসংখ্যার নাইজেরিয়ায় খ্রিস্টান ও মুসলমানের সংখ্যা প্রায় সমান। দেশটির দক্ষিণাঞ্চলে খ্রিস্টানরা এবং উত্তরাঞ্চলে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। দীর্ঘদিন ধরেই নিরাপত্তাজনিত অস্থিরতায় ভুগছে পশ্চিম আফ্রিকার এই দেশটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা: হাইকোর্টের আদেশ স্থগিত, ১৮ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হবে

নাইজেরিয়ায় খ্রিস্টান হত্যা বন্ধ না হলে ফের মার্কিন হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

আপডেট সময় : ০৩:১৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬