ঢাকা ০১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

তিন বছরের বিরতি কাটিয়ে শুক্রবার মাঠে গড়াচ্ছে ৪০তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

দীর্ঘ তিন বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও শুরু হচ্ছে ঘরোয়া টেবিল টেনিসের সবথেকে বড় আসর। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামীকাল শুক্রবার থেকে পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ উডেনফ্লোর জিমনেসিয়ামে পর্দা উঠছে ৪০তম জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতার।

ফেডারেশনের সভাপতি ও মাইক্রো ফাইবার গ্রুপের কর্ণধার ইঞ্জিনিয়ার শামসুজ্জামান নাসিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন।

এবারের আসরে ৪১টি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাসহ মোট ৪৯টি দল অংশগ্রহণ করছে। জেলা দলগুলো ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, আনসার, জেল পুলিশ, বিমান বাহিনী, বিকেএসপি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শৌখিন ও পেশাদার খেলোয়াড়রা এই লড়াইয়ে অংশ নিচ্ছেন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটসহ দেশের প্রায় প্রতিটি প্রান্তের খেলোয়াড়দের উপস্থিতিতে মুখরিত হবে এই আসর।

আয়োজকরা জানিয়েছেন, এবারের চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ ১৪টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে। সিনিয়র ক্যাটাগরির পাশাপাশি অনূর্ধ্ব-১৯ পর্যায়ের বালক-বালিকাদের জন্যও রাখা হয়েছে বিশেষ ইভেন্ট। প্রতিযোগিতার মূল ইভেন্টগুলোর মধ্যে রয়েছে পুরুষ ও নারী একক, দ্বৈত, দলগত এবং মিশ্র দ্বৈত। তরুণ প্রতিভাদের উৎসাহিত করতে অনূর্ধ্ব-১৯ বিভাগের শীর্ষ ১৬ জন বালককে সিনিয়র পর্যায়ের সব ক্যাটাগরিতে খেলার সুযোগ দেওয়া হচ্ছে।

এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এম এ মাকসুদ আহমেদ সনেট জানান, এবারের আসরে মোট ৪৭৬ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। সংবাদ সম্মেলনে ফেডারেশনের সহ-সভাপতি তাহমিনা তারমিন বিনু এবং সদস্য সুজন মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিন বছর পর এই আয়োজনকে কেন্দ্র করে দেশের টেবিল টেনিস অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানে আপাতত স্বস্তির নিশ্বাস, কাবুলসহ কিছু এলাকায় শান্তি

তিন বছরের বিরতি কাটিয়ে শুক্রবার মাঠে গড়াচ্ছে ৪০তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ

আপডেট সময় : ০৬:৩৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬