ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

২০৩১ বিশ্বকাপ সামনে রেখে পূর্বাচল স্টেডিয়ামে আধুনিকায়নের মহাপরিকল্পনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন ২০৩১ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে পূর্বাচল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উন্নয়নে নতুন করে গতি সঞ্চার করতে চাইছে। বিশ্বমানের এই স্টেডিয়ামটিকে বিশ্বকাপের অন্যতম ভেন্যু হিসেবে প্রস্তুত করার পাশাপাশি এখানে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে একটি বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পূর্বের নকশায় পরিবর্তন এনে দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে একটি বিশ্বমানের ক্রিকেট অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, এত বড় একটি প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারের সহযোগিতা অপরিহার্য। তিনি বলেন, ‘স্টেডিয়াম নির্মাণের জন্য সম্ভবত সরকারি অর্থায়ন প্রয়োজন হবে। আমরা জানি, ২০৩১ সালে বাংলাদেশে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, যা ক্রিকেটের সবচেয়ে বড় আসর এবং বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের। আমি নিশ্চিত যে সরকার এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে। বিশ্বকাপের জন্য যখন আমরা বিড করেছিলাম, তখন পূর্বাচলকে পরিকল্পনার অংশ হিসেবেই অন্তর্ভুক্ত করা হয়েছিল।’

শুধু স্টেডিয়াম নির্মাণই নয়, পূর্বাচলে একটি অত্যাধুনিক ক্রিকেট এক্সিলেন্স সেন্টার স্থাপনের কাজও দ্রুত শুরু করতে আগ্রহী বিসিবি। তামিম ইকবাল জানান, এই প্রকল্পের অনুমোদন ইতোমধ্যে বোর্ড সভায় দেওয়া হয়েছে। তবে কয়েক বছর পূর্বে তৈরি করা নকশা বর্তমান পরিকল্পনার সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ না হওয়ায় সেটি নতুন করে প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিসিবির আশা, স্টেডিয়াম ও এক্সিলেন্স সেন্টারের নির্মাণ কাজ সম্পন্ন হলে দেশের সামগ্রিক ক্রিকেট অবকাঠামোর মান এক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং ২০৩১ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি আরও সুসংহত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

. কৌশলী ফাঁদ বনাম কৌশলগত নীরবতা: জুলাই আন্দোলনে জামায়াত-শিবির নিষিদ্ধের রাজনীতি

২০৩১ বিশ্বকাপ সামনে রেখে পূর্বাচল স্টেডিয়ামে আধুনিকায়নের মহাপরিকল্পনা

আপডেট সময় : ০৯:৫০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬