ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা ফিফার: তোলপাড় ফুটবল বিশ্বে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর বিশ্বকাপ এবং ক্লাব বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য নতুন একটি প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করেছে ফিফা। এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ ২১ শতাংশ মালিকানা বিক্রি করে ৪২০ কোটি ডলার তোলার লক্ষ্য নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এই উদ্যোগ ফুটবল বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

পরিকল্পনাটি কার্যকর হলে, ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজেস (এফএফই)’ নামে নতুন প্রতিষ্ঠানটি বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপসহ ফিফার লাভজনক প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক অধিকার পরিচালনা করবে। যদিও ফিফা সংখ্যাগরিষ্ঠ মালিকানা নিজের কাছেই রাখবে, তবে প্রথমবারের মতো বিশ্বকাপের বাণিজ্যিক কাঠামোয় বাইরের বিনিয়োগকারীদের প্রবেশের সুযোগ তৈরি হবে। প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি এবং এটি কার্যকর হতে হলে ফিফার ২১১টি সদস্য দেশের সংখ্যাগরিষ্ঠ সমর্থন ও ৩৭ সদস্যের ফিফা কাউন্সিলের অনুমোদন প্রয়োজন।

ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য কেবল লাভ নয়, বরং বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়ন। নতুন ফিফা ফাস্ট-ফরওয়ার্ড প্রোগ্রাম (এফএফএফপি)-এর মাধ্যমে সংগৃহীত অর্থ সদস্য দেশগুলোর মধ্যে বিতরণ করা হবে। এই তহবিল থেকে প্রতিটি সদস্য দেশ বিশেষ ও জরুরি উন্নয়ন প্রকল্পের জন্য অতিরিক্ত ২ কোটি ডলার পর্যন্ত সহায়তা নিতে পারবে। বর্তমানে চার বছরে প্রতিটি সদস্য দেশ ৮০ লাখ ডলার পেলেও, ২০২৭-৩০ মেয়াদে তা ২ কোটি ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। আগামী এক দশকে উন্নয়ন অনুদান প্রায় তিন গুণ বাড়ানোর লক্ষ্য নিয়েছে ফিফা।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘ফুটবল মানবিক ও সামাজিক উন্নয়নের এক অসাধারণ চালিকাশক্তি। এর বাণিজ্যিক মূল্য যেন বিশ্বের সব দেশের মধ্যে আরও ন্যায়সংগতভাবে বণ্টিত হয়, সেটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমাদের পরবর্তী প্রবৃদ্ধির জন্য এমন একটি কাঠামো প্রয়োজন, যেখানে ফুটবলের বাণিজ্যিক দিকটি একটি নির্দিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

. কৌশলী ফাঁদ বনাম কৌশলগত নীরবতা: জুলাই আন্দোলনে জামায়াত-শিবির নিষিদ্ধের রাজনীতি

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা ফিফার: তোলপাড় ফুটবল বিশ্বে

আপডেট সময় : ০৯:৫৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬