ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

**সিলেটে বিপিএলের নিরাপত্তা নিয়ে শঙ্কা: বিকল্প ভাবছে বিসিবি**

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:১৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের বাকি ম্যাচগুলোতে প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তা দিতে অপরাগতা প্রকাশ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বিষয়টি জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছে সংস্থাটি।

চিঠিতে পুলিশ উল্লেখ করেছে, বর্তমানে জাতীয় নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করা এবং জননিরাপত্তা রক্ষা করাই তাদের মূল অগ্রাধিকার। এই ব্যস্ততার কারণে বিপিএল ম্যাচগুলোর জন্য পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা সম্ভব হচ্ছে না। উদ্ভূত পরিস্থিতিতে বিসিবিকে নিজস্ব ব্যবস্থাপনায় বা বিকল্প কোনো নিরাপত্তা বাহিনীর সহায়তা নেওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ জানুয়ারি পর্যন্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোতে পুলিশি সেবা প্রদান করা সম্ভব হবে না।

এ বিষয়ে বিসিবির পরিচালক রাহাত শামস জানান, পুলিশের পক্ষ থেকে বিষয়টি অবহিত করার পর বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, নিরাপত্তার ঘাটতি পূরণে পুলিশের পরিবর্তে আনসার সদস্য মোতায়েন করা হবে। তবে পুরো নিরাপত্তা ব্যবস্থার সার্বিক তদারকিতে পুলিশই প্রধান ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চট্টগ্রামে ম্যাচ আয়োজনের কথা থাকলেও পরবর্তীতে তা বাতিল করে সিলেটে সরিয়ে আনা হয়। রাজনৈতিক পরিস্থিতি ও অন্যান্য কারণে স্থগিত হওয়া ম্যাচগুলো আগামী ১২ জানুয়ারি পর্যন্ত সিলেটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুন্দরবন সীমান্তে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া নজরদারি

**সিলেটে বিপিএলের নিরাপত্তা নিয়ে শঙ্কা: বিকল্প ভাবছে বিসিবি**

আপডেট সময় : ১২:১৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬