ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

হানিয়া আমিরের সঙ্গে রোমান্টিক আবহে…

‘তুফান’, ‘বরবাদ’ কিংবা ‘তাণ্ডব’ ছবির মতো অ্যাকশন অবতার পেরিয়ে এবার রোমান্টিক আবহে ফিরতে যাচ্ছেন শাকিব খান। তাও আবার সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন পাকিস্তানি নায়িকাকে।

এক লাইনে বলতে গেলে, ২০২৩ সালে মুক্তি পাওয়া সুপারহিট ‘প্রিয়তমা’র লম্বা বিরতির পর খান সাহেব আবার রোমান্টিক চরিত্রে ফিরছেন চলতি বছর।

শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে। জানিয়েছে, চলতি বছরেই রোমান্টিক ছবিতে শাকিবের বিপরীতে পাকিস্তানি এক নায়িকা জুটি বাঁধছেন।

সূত্র আরও বলছে, হানিয়া আমির বাংলাদেশে আসার আগেই শাকিবের সঙ্গে সিনেমা নিয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছিল। গত আগস্টে তারা একসঙ্গে সিনেমা করতে মৌখিকভাবে আগ্রহী হয়েছেন। চুক্তিবদ্ধ না হলেও প্রাথমিকভাবে শাকিব-হানিয়া জুটির সিনেমা করা অনেকটাই চূড়ান্ত আছে এখনও। 

সূত্র জানাচ্ছে, হানিয়া আমির কয়েকমাসের মধ্যে দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সিনেমার সময়সূচি মিললে তাকে শাকিবের সঙ্গে দেখা যাবে। সেই আলোচনা এখনও চলমান।

এদিকে শাকিব খান শিগগির তার ‘প্রিন্স’ সিনেমার শুটিং শুরু করবেন। যেখানে রয়েছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ, সাবিলা নূর প্রমুখ। আরেক সিনেমা ‘সোলজার’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

এই দুটি সিনেমাও অ্যাকশন ঘরানার। যেমনটা ছিল গত তিনটি সিনেমা ‘তুফান’, ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য বৈষম্য দূর করার আহ্বান আইনমন্ত্রীর

হানিয়া আমিরের সঙ্গে রোমান্টিক আবহে…

আপডেট সময় : ০৭:৩৫:১৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬