ঢাকা ০২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

প্রশ্নফাঁস কাণ্ড: আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলে থাকা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর সহযোগী জাকারিয়া রহমানকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

রবিবার (৪ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজ তদন্ত কর্মকর্তার আবেদন মেনে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক আল-আমিন বলেন, জাকারিয়া রহমান একজন সরকারি কর্মকর্তা হিসেবে সংঘবদ্ধ প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত এবং তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করছেন। এমতাবস্থায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া জরুরি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৮ জুলাই আবেদ আলীকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। ৫ জানুয়ারি দুদক আবেদ আলী জীবনের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও প্রায় ৪৫ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা দায়ের করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্ব মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

প্রশ্নফাঁস কাণ্ড: আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৩:১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬