ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সাবেক এমপি শেখ জুয়েলের ব্যাংক-সঞ্চয়পত্র-বিও হিসাব অবরুদ্ধ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শেখ সালাহউদ্দিন জুয়েল, তার স্ত্রী, সন্তান, তিন ভাই ও অন্যান্য স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ১২৩টি ব্যাংক হিসাব, একটি সঞ্চয়পত্র এবং ৩টি বিও হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (৪ জানুয়ারি) সিআইডি পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের সহকারি মো. রিয়াজ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

সিআইডি পুলিশের ফাইন্যান্সিয়াল ক্রাইম অর্গানাইজড বিভাগের ইন্সপেক্টর মো. আশরাফুল ইসলাম জানান, শেখ সালাহউদ্দিন জুয়েল ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশে প্রচলিত আইন, বিধিবিধান ও নিয়মাবলী লঙ্ঘন করে দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে অবৈধ অর্থ-সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ করা ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র ও বিও-এর লেনদেন ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখা হবে। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আদালত বিবেচনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদপুরের মতলবে মাদকবিরোধী সমাবেশ

সাবেক এমপি শেখ জুয়েলের ব্যাংক-সঞ্চয়পত্র-বিও হিসাব অবরুদ্ধ

আপডেট সময় : ০১:৪৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬