ঢাকা ০২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

আইনজীবী নাঈম কিবরিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় প্রাইভেটকার চালানোর সময় মোটরসাইকেলের ধাক্কাকে কেন্দ্র করে পাবনা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী নাঈম কিবরিয়াকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকার আইনজীবীরা।

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকা আইনজীবী সমিতির সামনে “সচেতন আইনজীবী সমাজ” এ মানববন্ধন আয়োজন করে। মানববন্ধনে উপস্থিত আইনজীবীরা নাঈম কিবরিয়ার হত্যার তীব্র নিন্দা জানান এবং দ্রুত ও দৃশ্যমান বিচারের দাবি জানান।

মানববন্ধনে সঞ্চালক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম বলেন, “নাঈম কিবরিয়ার হত্যার কয়েক দিন পেরিয়েছে, তবে এখনও কোনও আসামিকে গ্রেফতার করা হয়নি। আমরা সবাই সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করছি।”

উপস্থিত আইনজীবীরা আরও জানান, আইনজীবীদের জন্য সুস্পষ্ট আইন প্রণয়ন, সুষ্ঠু তদন্ত ও বিচারের পাশাপাশি বাংলাদেশের প্রতিটি হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, নিহত নাঈম কিবরিয়া (৩৫) পাবনা জজ কোর্টের আইনজীবী ছিলেন। গত ৩১ ডিসেম্বর রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় প্রাইভেটকার চালানোর সময় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর অজ্ঞাতপরিচয় যুবকরা তাকে টেনে-হিঁচড়ে মারধর করে। খালাতো ভাই রফিকুল ইসলাম তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্ব মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

আইনজীবী নাঈম কিবরিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০১:৪৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬