ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

পোস্টাল ভোটে নিবন্ধনে প্রবাসীদের ব্যাপক সাড়া, সংখ্যা ছাড়ালো ৯ লাখ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে এখন পর্যন্ত ৯ লাখ ৬৬ হাজারের বেশি ভোটার নিবন্ধন করেছেন যেখানে প্রবাসীদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ আবেদন জমা পড়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে গতকাল সন্ধ্যা পর্যন্ত মোট ৯ লাখ ৬৬ হাজার ৩৮০ জন ভোটার তাদের নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে দেশের অভ্যন্তর থেকে আবেদন করেছেন ৩ লাখ ৬৭ হাজার ২২১ জন, যাদের বড় একটি অংশ সরকারি চাকরিজীবী এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মী। এছাড়া কারাগারে থাকা ৪ হাজার ৩৫২ জন ভোটারও এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন। অন্যদিকে, প্রবাসীদের মধ্যে প্রবাসীদের মধ্য থেকে ৫ লাখ ৯৯ হাজার ১৫৯ জন ভোটার নিবন্ধিত হয়েছেন। দেশভিত্তিক তালিকায় সৌদি আরবের পর কাতার ও মালয়েশিয়া থেকে সবচেয়ে বেশি প্রবাসী ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোটের এই ঐতিহাসিক প্রক্রিয়ায় অংশ নিতে নিবন্ধনের সময়সীমা প্রায় শেষ পর্যায়ে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত যোগ্য ভোটাররা অনলাইনের মাধ্যমে তাদের আবেদন জমা দিতে পারবেন। গত ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই ডিজিটাল নিবন্ধন ব্যবস্থার মাধ্যমে এবারই প্রথম বড় পরিসরে সরকারি কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং প্রবাসীদের ব্যালট পেপারের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিচ্ছে নির্বাচন কমিশন। যারা এখনো নিবন্ধন করেননি, তাদের জন্য হাতে আর মাত্র দুই দিন সময় রয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা শরণার্থীদের জন্য জাপানের ২৬ লাখ ডলার অনুদান: ইউএনএইচসিআর-এর সঙ্গে চুক্তি সই

পোস্টাল ভোটে নিবন্ধনে প্রবাসীদের ব্যাপক সাড়া, সংখ্যা ছাড়ালো ৯ লাখ

আপডেট সময় : ০১:৫৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫