ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

পটুয়াখালীতে ঘন কুয়াশা, দেখা মেলেনি সূর্যের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৪২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে ঘন মেঘ আর ঘন কুয়াশায় গত দুই দিনে দেখা মেলেনি সূর্যের। সকাল থেকে দুপুর পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা। কুয়াশার শিশিরে ভেজা থাকছে রাস্তাঘাট। দিনের বেলায়ও হেডলাইট জালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। গতকালের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা বাড়লেও সূর্যের দেখা না পাওয়ায় ঘন ও হিম বাতাসে অনেকটা বেশি অনুভূত হচ্ছে শীত।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার কলাপাড়ায় সর্বনিম্ন ১৪.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস।

এমন ঘন কুয়াশা ও প্রচণ্ড শীতে চরম ভোগান্তিতে পড়েছেন দিনমজুর শ্রমিক, কৃষক, রিকশা, ভ্যান ও বাসসহ সকল ধরেনর যানবাহনের চালকরা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন অনেকে। বড় দুশ্চিন্তায় পড়েছেন শীতকালীন সবজি চাষিরা। হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা।

পটুয়াখালী আবহাওয়া অফিস মাহবুব রহমান সুখি জানান, গতকাল ঘন কুয়াশার জন্য সূর্য দেখা যায়নি। আজ কিছুটা তাপমাত্রা বেড়েছে তবে আগামী ২৪ ঘণ্টায় কুয়াশা ও শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে মা-মেয়ের গণধর্ষণ: উদ্বেগ প্রকাশ আসকের

পটুয়াখালীতে ঘন কুয়াশা, দেখা মেলেনি সূর্যের

আপডেট সময় : ০১:৪২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫