ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

‘আমজনতা’র দলে যোগ দিলেন হিরো আলম

সদ্য নিবন্ধন পাওয়া মো. তারেক রহমানের ‘আমজনতা’র দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

রবিবার (২৮ ডিসেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে পল্টনে এক সংবাদ সম্মেলন এই তথ্য জানান তারেক রহমান। 

তারেক রহমান বলেন, ‘হিরো আলম ভাই আমজনতার দলে যোগ দেওয়ার উদ্দেশ্যে সদস্য ফরম পূরণ করেছেন। আমাদের দলের সদস্য স্মারকটি হিরো আলম ভাইয়ের হাতে তুলে দিয়েছি। সভা করে দল এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা ফুল দিয়ে হিরো আলম ভাইকে আমাদের দলে গ্রহণ করে নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘হিরো আলম ভাইকে সদস্য করার জন্য আমরা মিটিংয়ে বসেছিলাম। আমার দলের কিছু সহযোদ্ধা বলেছিল হিরো আলমকে দলে নেওয়া যাবে না। এর পরে ভোটাভোটি করেই তাকে দলের সদস্য করা হয়েছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক অস্ত্র না বানানোর ২০ বছরের প্রস্তাব ইরানের: দাবি ট্রাম্পের

‘আমজনতা’র দলে যোগ দিলেন হিরো আলম

আপডেট সময় : ১১:৩৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫