ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে ওসির অপসারণ দাবি বিএনপির

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় উপজেলা আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপির একটি অংশ স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিকীর অপসারণ দাবি করেছে। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের তুষভান্ডার বাজারে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলা বিএনপি দুটি গ্রুপে বিভক্ত। একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সহ-সভাপতি ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল এবং অন্যটির নেতৃত্বে রয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম। তারা সম্পর্কে আপন চাচাত ভাই। গত ৬ জুন রাতে রংপুর শহর থেকে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং আদিতমারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আজিজার রহমানকে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানা পুলিশ। আজিজার রহমান এবং উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম সম্পর্কে আপন ভায়রা ভাই।

আওয়ামী লীগ নেতা আজিজার রহমানকে গ্রেপ্তারের পর থানায় নিয়ে আসা হলে বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম ওসিকে ফোন করে গ্রেপ্তারের কারণ জানতে চান। মামলার আসামি হিসেবে গ্রেপ্তারের কথা জানালে ওসি আবু বক্কর সিদ্দিকের উপর ক্ষিপ্ত হন জাহাঙ্গীর আলম। এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়।

একই নাশকতার মামলায় গত বুধবার আওয়ামী লীগের কর্মী রমজান আলীকেও গ্রেপ্তার করে কালীগঞ্জ থানা পুলিশ। বিএনপির একটি পক্ষ রমজান আলীকে মৎস্যজীবী দলের গোড়ল ইউনিয়ন শাখার সহ-সাংগঠনিক সম্পাদক দাবি করে তার গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে। উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম কর্মসূচির নেতৃত্ব দেন।

সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম অভিযোগ করেন যে, সম্পদশালী আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে টাকা নিয়ে তাদের গ্রেপ্তার না করে বিএনপির মৎস্যজীবী দলের একজন ইউনিয়ন নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি ওসি আবু বক্কর সিদ্দিকীর বিরুদ্ধে উপজেলাকে মাদকের স্বর্গরাজ্যে পরিণত করার অভিযোগ তোলেন এবং আগামী ১২ ঘণ্টার মধ্যে তাকে অপসারণের দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন। তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ায় বিষয়টি সিনিয়র নেতাদের জানানো হয়নি বলে তিনি উল্লেখ করেন এবং কর্মসূচি শেষে তাদের অবগত করা হবে বলে জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাজেটে বিশেষ সুবিধা: ১৫ শতাংশ কর দিয়ে বৈধ করা যাবে কালো টাকা

আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে ওসির অপসারণ দাবি বিএনপির

আপডেট সময় : ১১:৩৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬