ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ১৩৭১ মামলা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:২৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

ঢাকা মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার ৩৭১টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

রবিবার (২৮ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। অভিযানে মামলার পাশাপাশি ২৮১টি গাড়ি ডাম্পিং এবং ৮২টি গাড়ি রেকার করা হয়েছে। 

ডিএমপির ট্রাফিক সূত্র অনুযায়ী, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩১টি বাস, ১৫টি কাভার্ডভ্যান, ৫৬টি সিএনজি ও ১২৪টি মোটরসাইকেলসহ মোট ২৬২টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৫টি বাস, ৬টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ২৩টি মোটরসাইকেলসহ মোট ১০৬টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৮টি বাস, ৩টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি ও ৬৯টি মোটরসাইকেলসহ মোট ১৫৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে মামলা হয়েছে ১৪টি বাস, ৩টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ১১০টি মোটরসাইকেলসহ মোট ১৭৭টি। 

অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ২৩টি বাস, ২টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ১৫৮টি মোটরসাইকেলসহ মোট ৩০৯টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে মামলা হয়েছে ৩৮টি বাস, ৩টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ৭৭টি মোটরসাইকেলসহ মোট ২০৫টি। ট্রাফিক-রমনা বিভাগে ৪টি বাস, ১টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ১৩টি মোটরসাইকেলসহ মোট ৪০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে মামলা হয়েছে ১১৬টি; এর মধ্যে ৪টি বাস, ১টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৭৬টি। এছাড়া অভিযানকালে মোট ২৮১টি গাড়ি ডাম্পিং ও ৮২টি গাড়ি রেকার করা হয়েছে। 

ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এই অভিযান নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অব্যাহত থাকবে। কোনও অবস্থাতেই ট্রাফিক আইন শিথিল করা হবে না।  

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ১৩৭১ মামলা

আপডেট সময় : ০৪:২৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫