তীব্র শীতে বিপর্যস্ত যমুনার চরাঞ্চলসহ সিরাজগঞ্জের কাজিপুর এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে কাজিপুর আল-জামিয়াতুল মাদানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই কার্যক্রমে সিরাজগঞ্জের কাজিপুর, সোনামুখী এবং যমুনার দুর্গম চরাঞ্চলসহ আশপাশের এলাকায় প্রায় ১০ হাজার কম্বল, লেপ ও বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনিরুল হাসান মাসুম, এডিশনাল অ্যাডমিশন ডিরেক্টর মো. আব্দুল গাফফার, জনসংযোগ বিভাগের প্রধান রাইসুল হক চৌধুরী, স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপক মো. রুহুল আমিন এবং আইএসইউ সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের সদস্য, এবং স্থানীয় বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) কেবল মানসম্মত শিক্ষাদানই নয়, বরং বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডেও সবসময় নিজেদের সম্পৃক্ত রাখে। তারই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও যমুনা তীরের অবহেলিত ও শীতে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়টি। যমুনার চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা জানান।
রিপোর্টারের নাম 

























