ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

সরকার ৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে। এ সংক্রান্ত গেজেট গত ২৪ ডিসেম্বর প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

রবিবার (২৮ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা গেছে, জারি করা গেজেটে বলা হয়েছে—জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন, ২০২২-এর ৬ (গ) ধারা এবং রুলস অব বিজনেস, ১৯৯৬-এর সিডিউল ‘এ’ (অ্যালোকেশন অব বিজনেস)-এ প্রদত্ত ক্ষমতাবলে জামুকার ১০১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী উল্লেখিত ৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে।

জামুকা সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধার সনদ নিয়েছিলেন। শুধু তাই নয়, তারা সরকার প্রদত্ত সব সুযোগ-সুবিধাও গ্রহণ করেছেন। পরবর্তী সময়ে অধিকতর যাচাই-বাছাই শেষে তাদের ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত করা হয়।

সূত্র জানায়, বাতিল হওয়া তালিকায় বেসামরিক, ভারতীয় তালিকা, লালমুক্তি মুক্তিবার্তা, আনসার বাহিনী, সেনাবাহিনী ও শহীদ পুলিশ বাহিনীর মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাস্টমসে দুর্নীতিবাজদের দৌরাত্ম্য: ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের আল্টিমেটাম

৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

আপডেট সময় : ০৪:০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫