ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

তারেক রহমান দেশের যেকোনও এলাকা থেকে নির্বাচন করতে পারেন: রিজভী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমান চাইলে দেশের যেকোনও এলাকা থেকেই নির্বাচনে অংশ নিতে পারেন। তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার কারণে প্রার্থিতা নিশ্চিতে কোথাও কোনও বাধা থাকবে না।

রবিবার (২৮ ডিসেম্বর) সকালে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, তারেক রহমান যেখান থেকে উপযুক্ত মনে করবেন, সেখান থেকেই নির্বাচন করবেন এবং তার জনপ্রিয়তার কারণে কোনও এলাকাতেই তার প্রার্থিতা নিয়ে কোনও বাধা থাকবে না।

তিনি বলেন, তারেক রহমান সারা দেশে নির্বাচন পরিচালনা ও ভোটারদের উদ্দীপনার প্রধান প্রতীক। সারা দেশের মানুষ তার নেতৃত্বকে স্বীকৃতি দিয়েছে এবং তাকে জাতীয় নেতা হিসেবে গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, তারেক রহমানের জন্য রাজধানী ঢাকা থেকে নির্বাচন করা যেমন যৌক্তিক, তেমনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া থেকেও নির্বাচন করা যুক্তিসঙ্গত। তিনি উল্লেখ করেন, অতীতে বগুড়া থেকে নির্বাচন করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

রিজভী অভিযোগ করেন, বাংলাদেশে এখনও আধিপত্যবাদের ছায়া বিস্তৃত রয়েছে। একটি মহল দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত।

বাংলাদেশের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি এতটাই শক্তিশালী যে, অতীতের মতো ভবিষ্যতেও এসব অপচেষ্টা ব্যর্থ হবে।

আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে জাসাসের সাংস্কৃতিক-কর্মীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান রিজভী। তিনি বলেন, গান, কবিতা, নাটক ও সাহিত্যচর্চার মাধ্যমে সাংস্কৃতিক কর্মীরা জাতিকে উদ্বুদ্ধ করবেন এবং একটি শক্তিশালী জাতীয় সংস্কৃতি গড়ে তুলবেন।

অনুষ্ঠানে জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধবিরতি শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই ইসরাইলি আগ্রাসন, দক্ষিণ লেবাননে তীব্র গোলাবর্ষণ

তারেক রহমান দেশের যেকোনও এলাকা থেকে নির্বাচন করতে পারেন: রিজভী

আপডেট সময় : ০৩:৫৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫