ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

জোটের বিষয়ে এনসিপির অবস্থানের ব্যাখ্যা দিলেন আখতার

জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি সমঝোতা বা জোটে যাওয়ার বিষয়ে ব্যাখ্যা তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে আখতারের বক্তব্য তুলে ধরা হয়।

 আখতার হোসেন বলেন, “ঐকমত্য কমিশনে বিএনপির সঙ্গেই অন্য দলগুলোর মতভিন্নতা পরিলক্ষিত হতো। সেখানে সংস্কারের পয়েন্টগুলোতে এনসিপি, জামায়াত এবং অন্য দলগুলো একমত হয়েছে।”

তিনি আরও বলেন, “সংস্কারের বিষয়, দেশটাকে নতুন করে গড়া, নতুনভাবে বাংলাদেশের রাষ্ট্রকাঠামোকে গড়ে তোলার জন্য যে রাজনীতি, সে রাজনীতির প্রতি যে কমিটমেন্ট সেটাকেই নির্বাচনী রাজনীতিতে জোটের বা সমঝোতার ক্ষেত্রে সবচেয়ে প্রধানতম বিবেচ্য বিষয় হিসেবে এটাকে মূল্যায়ন করছি।”

প্রসঙ্গত, জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি সমঝোতা নিয়ে এনসিপির অনেক নেতা অসন্তোষ প্রকাশ করেছেন। শনিবার কেন্দ্রীয় কমিটির ৩০ নেতা এই জামায়াতের সঙ্গে সমঝোতায় আপত্তি জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানালো মিশর

জোটের বিষয়ে এনসিপির অবস্থানের ব্যাখ্যা দিলেন আখতার

আপডেট সময় : ১২:৩৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫