ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

জামায়াতের প্রতি ডাকসু নেতার খোলা চিঠি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

আগামী ৩ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশের তারিখ পরিবর্তনের আহ্বান জানিয়ে দলটিকে খোলা চিঠি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

শনিবার (২৭ ডিসেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই খোলা চিঠি দেন তিনি।

চিঠিতে মুসাদ্দিক বলেন, “৩ জানুয়ারি, ২০২৬ দুপুর ২-৩টা কৃষি গুচ্ছের পরীক্ষা রয়েছে, যাতে লক্ষাধিক শিক্ষার্থী পরীক্ষা দেবেন। একই দিন দুপুর ১২টায় জামায়াত মহাসমাবেশ ডেকেছে।

যা শহরজুড়ে যানজট সৃষ্টি করে হাজারো শিক্ষার্থীদের স্বপ্নভঙ্গের কারণ হতে পারে। আজ আমরা দেখেছি রাজনৈতিক যানজটের কারণে ঢাবির ‘এ’ ইউনিটে অসংখ্য শিক্ষার্থীদের স্বপ্ন মুকলেই ঝড়ে গিয়েছে।

জামায়াতকে আহ্বান জানাবো আপনারা শিক্ষার্থীদের স্বপ্নভঙ্গের কারণ না হয়ে স্বপ্নগড়ার সহযোগী হোন। শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে সমাবেশের সূচি পরিবর্তন করুন।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তর ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, এরবিলে মার্কিন কনস্যুলেটের কাছে বিস্ফোরণ

জামায়াতের প্রতি ডাকসু নেতার খোলা চিঠি

আপডেট সময় : ০৯:৫৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫