ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান রাষ্ট্রপতি বরাবর অব্যাহতিপত্র দিয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) আইন মন্ত্রণালয়ের মাধ্যমে এই অব্যাহতিপত্র দেওয়া হয়।

এর আগে বৈষম‍্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। দুই দিন পর ৭ আগস্ট তৎকালীন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ব্যক্তিগত অসুবিধার কারণ উল্লেখ করে রাষ্ট্রপতি বরাবরে অব্যাহতিপত্র দেন।

পরদিন ৮ আগস্ট সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়ে দায়িত্ব গ্রহণ করেন।

তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পান মো. আসাদুজ্জামান। ঝিনাইদহ-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন কেনার পর তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবু সাঈদ হত্যা মামলা: তদন্তে ত্রুটি দেখছেন আসামিপক্ষের আইনজীবী, রায় ৯ এপ্রিল

অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

আপডেট সময় : ০১:০৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫