ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

খালেদা জিয়ার বিপরীতে মনোনয়নপত্র নিলেন উপজেলা বিএনপির সভাপতি, বললেন ‘কেন্দ্রের নির্দেশ’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৫৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিপরীতে গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তার পক্ষে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রভাষক আশরাফ হোসেন শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ হাফিজুর রহমানের কাছে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ নিয়ে জেলাজুড়ে চলছে আলোচনা।

গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বগুড়া-৭ আসনের সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার দুপুরে গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টনের পক্ষে মনোনয়নপত্র নেওয়া হয়েছে। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শফিকুল ইসলাম একটি মনোনয়ন সংগ্রহ করেছেন।’

এ প্রসঙ্গে শনিবার সন্ধ্যায় গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাকে বিএনপির গুলশান কার্যালয় থেকে বগুড়া-৭ আসন থেকে মনোনয়নপত্র উত্তোলন করতে নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের নির্দেশের পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে আমার পক্ষে গাবতলী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আশরাফ হোসেন মনোনয়নপত্র উত্তোলন করেন। দলীয় নির্দেশনা মোতাবেক জমা দেওয়া হবে।’

১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত নির্বাচনে খালেদা জিয়া বগুড়া-৭ আসনে নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হন। তবে তিনি এ আসনে সংসদে প্রতিনিধিত্ব না করায় উপনির্বাচনে তার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু ও ব্যারিস্টার মওদুদ আহমেদ এমপি নির্বাচিত হন। এরপর বিএনপি ও জামায়াত জোট নির্বাচন বর্জন করেছিল। ২০১৮ সালের নির্বাচনে গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন প্রার্থী হন। কিন্তু তার উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগে বিলম্ব হওয়ায় প্রার্থিতা বাতিল করা হয়। তখন জামায়াত ও বিএনপির ভোটে বহুল আলোচিত স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলু এমপি হন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়া-৭ আসনে খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করা হয়। তফসিল ঘোষণার পর গত ২১ ডিসেম্বর দুপুরে খালেদা জিয়ার পক্ষে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিমের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি কড়া বার্তা

খালেদা জিয়ার বিপরীতে মনোনয়নপত্র নিলেন উপজেলা বিএনপির সভাপতি, বললেন ‘কেন্দ্রের নির্দেশ’

আপডেট সময় : ১২:৫৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫