ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

তারেক রহমানের জিয়ারত শেষে আবারও ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শরীফ ওসমান হাদির কবর জিয়ারত সম্পন্ন হওয়ার পরপরই রাজধানীর শাহবাগ মোড়ে পুনরায় অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। হাদি হত্যার বিচারের দাবিতে সংগঠনটির নেতাকর্মীরা শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফের সড়ক অবরোধ করেন। 

এর আগে, শনিবার সকালে তারেক রহমানের আগমন ও নিরাপত্তাজনিত কারণে শাহবাগ মোড় থেকে সাময়িকভাবে অবরোধ তুলে নেয় সংগঠনটি। এসময় আন্দোলনকারীরা শাহবাগ মোড় ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তারেক রহমানের গাড়িবহর এলাকা ত্যাগ করার পর তারা মিছিল নিয়ে পুনরায় শাহবাগ মোড়ে সমবেত হন এবং অবরোধ শুরু করেন।  

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর থেকেই হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবিতে তারা ‘অনির্দিষ্টকালের জন্য’ এই কর্মসূচি শুরু করেন। শুক্রবার দিবাগত সারারাত তারা শাহবাগ মোড়েই অবস্থান করেছিলেন। আন্দোলনের মুখে শাহবাগ এলাকায় ব্যাপক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। 

সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, “হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের রাজপথের এই লড়াই চলবে। বিচার নিশ্চিত না করে আমরা ঘরে ফিরব না।” 

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হলে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সেখানে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পল্টন থানায় প্রথমে হত্যাচেষ্টা মামলা হলেও হাদির মৃত্যুর পর তা নিয়মিত হত্যা মামলায় রূপান্তরিত হয়। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত কলাবাড়ী উচ্চ বিদ্যালয়, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

তারেক রহমানের জিয়ারত শেষে আবারও ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ

আপডেট সময় : ০২:০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫