ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

শাপলা চত্বর ও মোদি বিরোধী আন্দোলনে নিহত পরিবারদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ড এবং ২০২১ সালের মার্চ মাসে বিক্ষোভ কর্মসূচি দমনে পরিচালিত হত্যাকাণ্ডে যাঁরা শাহাদাতবরণ করেছেন, তাঁদের শহীদ পরিবারের সদস্যদের মাঝে সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে মোট ৭ কোটি ৭০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. আ ফ ম খালিদ হোসেন উপস্থিত ছিলেন।

শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞে শহীদ হওয়া ৫৮টি পরিবার এবং ২০২১ সালের মার্চ মাসে বিক্ষোভ কর্মসূচি দমনে পরিচালিত হত্যাকাণ্ডে শহীদ হওয়া ১৯টি পরিবারের সদস্যদের মাঝে পরিবার প্রতি ১০ লাখ টাকা করে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “শহীদদের রক্ত কখনোই বৃথা যায় না। ঐতিহাসিক শাপলা চত্বর এবং মোদি বিরোধী আন্দোলনে শহীদদের আজকের এই স্বীকৃতি তারই প্রমাণ।” তিনি ঘোষণা করেন, ইতিহাস থেকে যেন কেউ এই শহীদদের নাম মুছে দিতে না পারে, সেজন্য শাপলা চত্বরেই খোদাই করে শহীদদের নাম লেখা হবে। শহীদ পরিবারগুলোকে স্বীকৃতি দিতে পেরে সরকার গর্বিত বলেও তিনি উল্লেখ করেন।

ধর্ম বিষয়ক উপদেষ্টা ডা. আ ফ ম খালিদ হোসেন বলেন, শাপলা চত্বর এবং মোদি বিরোধী আন্দোলনে শহীদদের আর্থিক সহায়তা প্রদান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের একটি ঐতিহাসিক উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে দুটি গুরুত্বপূর্ণ ঘটনার স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়ার সূচনা হয়েছে।

২০১৩ সালের শাপলা চত্বরের হত্যাযজ্ঞ এবং ২০২১ সালের মোদি বিরোধী বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডে শাহাদাতবরণকারী শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করায় স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং উপদেষ্টা আসিফ মাহমুদকে আন্তরিক সাধুবাদ জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, স্থানীয় সরকার উপদেষ্টার এই মহতী উদ্যোগে সারা বাংলার আলেম সমাজ সম্মানিত হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মাওলানা সাজিদুর রহমান, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া প্রমুখ।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০০০ ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত দিল রাশিয়া, পেল ৩৫ রুশ সেনার দেহ

শাপলা চত্বর ও মোদি বিরোধী আন্দোলনে নিহত পরিবারদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

আপডেট সময় : ০৫:৩০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫