ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

তারেক রহমানের প্রত্যাবর্তন ও অবাধ নির্বাচন ইস্যুতে ভারতের অবস্থান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে বাংলাদেশের একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রেক্ষাপটে দেখা উচিত বলে মন্তব্য করেছে ভারত।

গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, ভারত বাংলাদেশে একটি গণতান্ত্রিক ও সর্বজনীন অংশগ্রহণমূলক নির্বাচন সমর্থন করে এবং তারেক রহমানের ফিরে আসা সেই প্রক্রিয়ারই অংশ।

এ ছাড়া আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ থাকা না-থাকা সংক্রান্ত প্রশ্নেও তিনি বাংলাদেশে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার কথা পুনর্ব্যক্ত করেন।

একই সংবাদ সম্মেলনে রণধীর জয়সোয়াল বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অব্যাহত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

তবে, সম্প্রতি ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও ভিসা সেন্টারে ঘটা বিক্ষোভ বা সহিংসতা নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। গত ২৫ ডিসেম্বর তারেক রহমানের বীরোচিত প্রত্যাবর্তন বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, যেখানে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো তাঁকে বাংলাদেশের ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী’ হিসেবে বর্ণনা করেছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

রিয়াল মাদ্রিদকে বিদায় করে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বায়ার্ন

তারেক রহমানের প্রত্যাবর্তন ও অবাধ নির্বাচন ইস্যুতে ভারতের অবস্থান

আপডেট সময় : ০১:০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫