ঢাকা ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ঢাকা ১৭ আসনের ভোটার হবেন তারেক রহমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪১:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

ভোটার হওয়ার জন্য অনলাইন ফরম পূরন করেছেন তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমান। তারা ভোটার হবেন ঢাকা ১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডে। ভোটার নিবন্ধন শেষ করার ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবেন তারা। 

শনিবার (২৭ ডিসেম্বর) এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুর কবীর সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, আমরা যতটুকু জেনেছি উনি অনলাইনে ফরম পূরণ করেছেন। এখন আমাদের কাছে এসে কেবল আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ দিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন।

এনআইডি ডিজি বলেন, এরপর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তার তথ্য সার্ভারে সার্চ করে দেখবে যে সেটা কারও সঙ্গে ম্যাচ করে কি-না। ম্যাচ না করলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে। এটা আমাদের কারও হাতে নেই। এক্ষেত্রে আমাদের কাছ থেকেও এনআইডি বা স্মার্টকার্ড নিতে পারবেন। আবার তার মোবাইলে মেসেজ যাবে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন।

শনিবার দুপুরেই তার নিবন্ধন সম্পন্ন করার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান চুক্তি হলে পাকিস্তানে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের

ঢাকা ১৭ আসনের ভোটার হবেন তারেক রহমান

আপডেট সময় : ১২:৪১:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫