ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

রাগের মাথায় বলেছিলাম, আসলে আমাদের ডিভোর্স হয়নি: মাহিয়া মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রায় দেড় বছর আগে ঘোষণা দিয়েছিলেন যে, তিনি রাজনীতিক স্বামী রাকিব সরকারের সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্কের ইতি টেনেছেন। সেই ঘোষণার পর থেকে দুজনের কেউই একসঙ্গে প্রকাশ্যে আসেননি। মাহি ছিলেন যুক্তরাষ্ট্রে ব্যস্ত, আর রাকিব সরকারের অবস্থানও ছিল রহস্যে ঘেরা। অবশেষে এই বিষয়ে নীরবতা ভাঙলেন মাহি—তিনি জানালেন, রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলেন, বাস্তবে তাঁদের বিচ্ছেদ হয়নি।

২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে জমকালো আয়োজনে বিয়ে করেছিলেন মাহি। সেই বিয়ে টিকেছিল পাঁচ বছর। এরপর ২০২১ সালে রাজনীতিক রাকিব সরকারকে বিয়ে করেন এই নায়িকা। তবে ২০২৩ সালের মাঝামাঝিতে হঠাৎ করেই তিনি জানান যে, রাকিবের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে। তখন গণমাধ্যমকে মাহি বলেছিলেন, “আমরা দুজনেই চেষ্টা করেছি। কিন্তু যখন দেখেছি কিছুতেই মিল হচ্ছে না, তখন আলাদা থাকার সিদ্ধান্ত নিই। রাকিব ফারিশের বাবা, তাই যোগাযোগ আছে। সে একজন কেয়ারিং বাবা।”

বিচ্ছেদের খবর ছড়ানোর সময়ও মাহি রাকিবের প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, “রাকিব মানুষটা অনেক ভালো, পরোপকারী। কিন্তু আমাদের চিন্তাভাবনা আলাদা।”

তবে এখন মাহির বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম। আসলে আমাদের ডিভোর্স হয়নি, এখনো নিয়মিত যোগাযোগ হচ্ছে।”

তাহলে হঠাৎ তাঁদের পুরোনো একটি ছবি পোস্ট করে কেন দুজনকে একসঙ্গে দেখা গেল? এ বিষয়ে মাহি ব্যাখ্যা দেন, “ছবিটি আমরা ভারতে তুলেছিলাম, তখন প্রকাশ করা হয়নি। এখন উইকিপিডিয়ায় ভুল তথ্য ছড়াচ্ছে যে আমাদের ডিভোর্স হয়ে গেছে। তাই বিষয়টি পরিষ্কার করতে ছবিটি পোস্ট করেছি। আমাদের পাসপোর্টেও লেখা আছে ‘ম্যারিড’, স্বামীর নাম রাকিব সরকার।”

তবে দেড় বছরের ব্যবধানে ডিভোর্স নিয়ে মাহির পরস্পরবিরোধী বক্তব্যে ভক্তরাও বেশ বিভ্রান্ত। কেউ কেউ বলছেন, মাহি হয়তো যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের কোনো বিশেষ প্রক্রিয়ার কারণে এমন কৌশল নিয়েছেন।

অন্যদিকে সংসদ নির্বাচনের সময় তিনি ঘোষণা দিয়েছিলেন— “আর সিনেমা করব না।” কিন্তু সেই সিদ্ধান্ত থেকেও সরে এসেছেন ঢালিউডের এই আলোচিত অভিনেত্রী।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, তারা শিগগিরই ‘অন্তর্যামী’ নামে নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছে, যেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে মাহিয়া মাহিকে।

ব্যক্তিগত জীবনের জটিলতার মধ্যেই নতুন ছবির ঘোষণার কারণে আবারও আলোচনায় ফিরে এসেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকা।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭৮; স্বাস্থ্য অধিদপ্তরের উদ্বেগ

রাগের মাথায় বলেছিলাম, আসলে আমাদের ডিভোর্স হয়নি: মাহিয়া মাহি

আপডেট সময় : ০৪:১৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫