ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সোয়া ১১টায় তার গাড়ি বহর সেখানে পৌঁছে।
তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদসহ শীর্ষ নেতারা।
এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে বের হন। তার আগমনের খবরে সকাল থেকে শাহবাগ মোড় ও আশেপাশের এলাকায় অবস্থান নেন বিপুলসংখ্যক নেতাকর্মী।
অনেকে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন ও দলীয় পতাকা প্রদর্শন করে নানা স্লোগান দেন।
তবে যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শাহবাগ থানার সামনে নিরাপত্তা বেষ্টনী দিয়ে সাধারণ মানুষের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























