ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশে গুলশানের বাসা থেকে বের হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে তিনি বাসা থেকে বের হন। তার আগমনের খবরে শাহবাগ মোড় ও আশেপাশের এলাকায় অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনেকে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন ও দলীয় পতাকা প্রদর্শন করে নানা স্লোগান দিচ্ছেন।
তবে যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শাহবাগ থানার সামনে নিরাপত্তা বেস্টনি দিয়ে সাধারণ মানুষের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
তারেক রহমানকে স্বাগত জানাতে এরই মধ্যে হাদির কবরস্থানের সামনে অবস্থান নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদসহ শীর্ষ নেতারা।
রিপোর্টারের নাম 

























